ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গেটজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১০৪ বার

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর নতুন প্রশাসনে সম্ভাব্য কর্মকর্তাদের বাছাই করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার মনোনীত ব্যক্তিদের নিয়ে ইতোমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প যাকে বাছাই করেছেন, সেই ম্যাট গেটজের বিরুদ্ধে উঠেছে যৌন কেলেঙ্কারির অভিযোগ।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে (এথিকস কমিটি) দুই নারী অভিযোগ করেছেন, যৌন সুবিধা দেওয়ার বিনিময়ে গেটজ তাদের অর্থ দিয়েছেন। গত সোমবার সিএনএনের এরিন বারনেট আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওই দুই নারীর এক আইনজীবী জোয়েল লেপার্ড এ তথ্য জানিয়েছেন। তবে গেটজ এমন অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আইনজীবী লেপার্ড জানিয়েছেন, তার মক্কেলের ধারণা- ঘটনার সময় তার বান্ধবী যে অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তা গেটজ জানতেন না। যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে গেটজের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল নৈতিকতাবিষয়ক কমিটি।

কিন্তু ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ায় কার্যত সে তদন্তের সমাপ্তি ঘটেছে।

এথিকস কমিটি ‘অপ্রাপ্তবয়স্ক’ ওই নারীরও বক্তব্য শুনেছে। ওই নারী নিজেও বলেছেন, ১৭ বছর বয়সে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন গেটজ। কংগ্রেসের তদন্তের ব্যাপারে জানা আছে, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গেটজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ

আপডেট টাইম : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪