ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিটকয়েনের মূল্যে রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৩৩ বার

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।ফলশ্রুতিতে ট্রাম্পের ভূমিধ্বস বিজয়ের পর বিটকয়েনের মূল্য রেকর্ড ৮০,০০০ ডলার ছাড়িয়ে গেছে। ৮০ শতাংশেরও বেশি বেড়েছে এর দাম। অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোও লাভের মুখ দেখছে। বিশেষ করে ডোজকয়েন। যা নিয়ে ট্রাম্প সমর্থক ইলন মাস্ক প্রচারণা চালিয়েছেন।

নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি একটি কৌশলগত বিটকয়েন মজুদের ব্যবস্থা করবেন এবং ক্রিপ্টো-বান্ধব আর্থিক নিয়ন্ত্রকদের নিয়োগ দেবেন। যা ক্রিপ্টো শিল্পের ওপর থেকে নিয়ম-নীতি শিথিল করার প্রত্যাশা তৈরি করেছে।

ট্রাম্পের মতে, তার প্রশাসনের প্রথম কাজ হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান গ্যারি জেনসলারকে বরখাস্ত করা। যিনি জো বাইডেনের অধীনে ২০২১ সালে নিয়োগ পেয়েছিলেন এবং ক্রিপ্টো শিল্পের ওপর কঠোর নীতি আরোপ করেছেন।

ট্রাম্পের সামগ্রিক পরিকল্পনা মূলত আমেরিকান জনগণের ওপর থেকে কর কমানো এবং তাদের ব্যবসায় নিয়ম-নীতি সহজ করার কথা বলে। যা নির্বাচনের পর অন্যান্য বিনিয়োগে প্রবৃদ্ধি এনেছে।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিটকয়েনের মূল্যে রেকর্ড

আপডেট টাইম : ০৮:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪