ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৬৮ বার

ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স। আজ শনিবার এক ভিডিওতে তারা হামলার ফুটেজ প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত এই গোষ্ঠীটির প্রকাশিত ভিডিওতে দেখা যায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এর আগে অবশ্য ইসরায়েল জানিয়েছে, তাদের অধিকৃত এলাকা গোলান মালভূমিতে আসা একটি ড্রোন প্রতিহত করেছে তারা।

গত এক বছরে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডে ২৬ হাজার রকেট হামলা চালানো হয়েছে। কখনো হামাস, কখনো হিজবুল্লাহ এমনকি ইরানও রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে এর বেশিরভাগই প্রতিহত করেছে তারা।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা

আপডেট টাইম : ১০:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪