ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিশ্ব শেয়ারবাজারে উত্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১০০ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলের পূর্বাভাসে বিশ্ব শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। আজ বুধবার সকালে জাপান এবং অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

অন্যদিকে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে নিবিড়ভাবে নজর রাখায় প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনের ফল বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এশিয়ায় দিনের পুঁজিবাজারে লেনদেন চলার সময়কালের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে কিনা তা অনিশ্চিত। কারণ সুইং স্টেটগুলোর ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে।

তবে এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন রিপবালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টোরাল ভোট ২৪৬ আর ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের ভোট ২১০। জয় নিশ্চিত করতে কোনো প্রার্থীর অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিশ্ব শেয়ারবাজারে উত্থান

আপডেট টাইম : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪