ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৩৮ বার

শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আজ স্থানীয় সময় ভোট ৫টার দিকে ভারমন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ সময় তা ছিল বিকাল ৪টা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে সবগুলো অঙ্গারাজ্যেই ভোট শুরু হয়ে যাবে। নির্বাচনে মূল লড়াই হবে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে। মূলত সুইং স্টেটের ফলই নির্ধারণ করবে কে হবেন বিজয়ী। তাই এই রাজ্যগুলোতে আলাদা করে নজর সবার।

ইতিমধ্যে নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে।নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নশে মাত্র তিনটি করে ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ জনেরও কম।

যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা ১০০ জনের কম, সেই কেন্দ্রগুলো চাইলে মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু করতে পারে এবং আগে ফল ঘোষণা করতে পারে। তাই এই এলাকার ভোট আগেই হয়ে যায়। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। প্রথম ভোটকেন্দ্রের ফলেও সেই দৃশ্যই দেখা গেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আপডেট টাইম : ০৬:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪