ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই গণসংযোগে নামছেন খালেদা: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
  • ২৮২ বার

আন্দোলনের গতি-প্রকৃতি পরিবর্তন হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, দলকে সুসংগঠিত করে খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণসংযোগ করবেন। আর ওই গণসংযোগের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নামবো। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উত্তরার বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার সঠিক পথে নয়, উল্টো পথে চলছে। এতে বিএনপি নয়, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে।

জাতীয় যাদুঘর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক সরিয়ে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি, এটা তাদের চরম সংকীর্ণতা। এটা তাদের প্রধান চরিত্র। দেশের জন্য তাজউদ্দিন আহমেদ, ওসমানী, ভাসানী, ফজলুল হক ও সোহরাওয়ার্দীর অবদান আছে। কিন্তু তারা কী কারও কথা বলে?

মির্জা ফখরুল বলেন, মধ্যবর্তী নির্বাচন নয়, এই মুহূর্তে নির্বাচন চাই। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তাহলে বোঝা যাবে জনগণ কোন দিকে। কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এজন্য আলোচনা করা উচিত।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা ক্ষমতায় এসে জঙ্গি নির্মূল করেছেন- এমন কথা বলছেন তাহলে জঙ্গি নির্মূল করলে এতো জঙ্গি কোথা থেকে বের হচ্ছে। আমরা চাই প্রতিটা জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এরা দেশের ক্ষতি করবে।

ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে বিরাজনীতিকরণ করছে। কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ফ্যাসিস্ট সিস্টেমের সঙ্গে গণতন্ত্রের সংগ্রাম অনেক কঠিন বিষয়। তবে একদিন না একদিন জনগণ ঘুরে দাড়াবে। এমন অবস্থা জনগণ বেশিদিন চলতে দেবে না।

তিনি বলেন, কার্যকর পার্লামেন্ট থাকলে রামপাল হতোই না। এমন পার্লামেন্ট থাকলে এটা নিয়ে বিতর্ক হতো। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা নিয়ে সংসদে কোন আলোচনাই হয়নি।

তিনি আরও বলেন, আমরা কি আফগানিস্তান হয়ে যাবো? লিবিয়া হয়ে যাবো? যারা বুঝতে পারছেন না তারাও ক্ষতিগ্রস্ত হবেন।

দেশে ঈদের কোনো উৎসব নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণ এই শ্বাসরুদ্ধর পরিস্থিতিতেও ঈদকে উৎসব হিসেবে মেনে নিতে পারেনি।

এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে আবারো ঈদের শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিগগিরই গণসংযোগে নামছেন খালেদা: মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬