ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১১০ বার
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরা জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনিধান্দা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোরা মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

আপডেট টাইম : ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪