ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শীত আসার আগে যে কাজ করলে ভোগাবে না খুশকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৪৬ বার

শীতকাল মানেই খুশকির বিড়ম্বনা। সাধারণত শুষ্ক আবহাওয়া ও অতিরিক্ত দূষণের কারণে খুশকি হয়। এর ফলে চুল পড়া, রুক্ষতা ও মাথার ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে।

অনেকে মনে করে থাকেন শুধু চুলের কারণে খুশকির সমস্যা হতে পারে। আসলে জিনিষটি এমন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় সমস্যা স্ক্যাল্পের। আপনার স্ক্যাল্পে যদি পর্যাপ্ত পুষ্টি না পৌঁছায়, আর্দ্রতার অভাব থাকে, তখনই চুলে নানা সমস্যা বাড়তে থাকে। যেমন স্ক্যাল্প শুষ্ক হলে অনেক সমস্যাই হতে পারে। সবচেয়ে বেশি ভোগায় খুশকি। যেহেতু শীত আসছে, তাই আগে থেকেই স্ক্যাল্পের যত্ন নিতে হবে।

গরম পানি

গোসলের সময় গরম পানি ব্যবহার না করে ঈষদুষ্ণ পানি ব্যবহার করা ভালো। এতে স্ক্যাল্পের পাশাপাশি ত্বকও ভালো থাকবে। পাশাপাশি চুলও আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে চুল নিস্তেজ ও প্রাণহীন দেখায়।

নারকেল তেল

নারকেল তেল স্ক্যাল্প ও চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। সপ্তাহে ২-৩ বার নারকেল তেল স্ক্যাল্পে মালিশ করতে পারেন। সবচেয়ে ভালো হয়, যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে চুল ও স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করেন।

হালকা শ্যাম্পু 

বেশি ক্ষার রয়েছে, এমন শ্যাম্পু চুলের জন্য খারাপ। পাশাপাশি স্ক্যাল্পেও নানা সমস্যা দেখা দেবে। সালফেট মুক্ত শ্যাম্পু দিয়েই স্ক্যাল্প ও চুল পরিষ্কার করুন।

মধু

স্ক্যাল্প শুষ্ক থাকলে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের শুষ্ক ভাব, চুলকানি দূর করতে সাহায্য করে। পানি মধ্যে মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে স্ক্যাল্পে ভালো করে মেখে নিতে পারেন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শীত আসার আগে যে কাজ করলে ভোগাবে না খুশকি

আপডেট টাইম : ১০:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪