ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বলিভিয়ায় ২০০ সৈন্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১৭৫ বার

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। তারা অন্তত ২০০ সেনা সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে।

আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সশস্ত্র হামলাকারীরা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকেরা দেশের ২০০ সৈন্যকে জিম্মি করে নিয়ে গেছে। এ ছাড়া হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে।

সিনএনএন বলেছে, স্থানীয় টেলিভিশনে প্রচারিত খবরে অপহৃত সেনাদের পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় দেখা গেছে। তাদের ঘিরে রেখেছে সশস্ত্র হামলাকারীরা।

তিনটি সামরিক ইউনিটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইভো মোরালেস ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালের নির্বাচনেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু নির্বাচন জালিয়াতির অভিযোগে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি পদত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বলিভিয়ায় ২০০ সৈন্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

আপডেট টাইম : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪