ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু সোমবার থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৩৬ বার

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ৩ নভেম্বর (রোববার) পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামী ৪ নভেম্বর (সোমবার) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ রবিউস সানি ১৪৪৬ হিজরি, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ অবস্থায়, আগামীকাল ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোববার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৪ নভেম্বর ২০২৪ খ্রি. (সোমবার) থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আ. হামিদ জমাদ্দার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপ-প্রশাসক আনিসুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহূল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব আফনান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু সোমবার থেকে

আপডেট টাইম : ১১:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪