ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই-পীর সাহেব চরমোনাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৪৫ বার

ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই। বিশ্বে ১৪৭টি দেশে নির্বাচন ব্যবস্থা রয়েছে। এরমধ্যে ৯২টি দেশে জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে। এই ব্যবস্থায় প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকে। দলের নামে ভোট হবে। কোন দল ২-১ পার্সেন্ট ভোট পেলেও তার তিনজন প্রতিনিধি সংসদে থাকবে। তখন এককভাবে জালেম হওয়া, ফ্যাসিস্ট হওয়া, টাকা পাচারকারী হওয়ার সুযোগ থাকবে না। শনিবার যশোর টাউন হল ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে মুফতি রেজাউল করিম বলেন, রাষ্ট্রের প্রধান যখন মিথ্যাচার করেন, তখন তার আর ওই পদে থাকার যোগ্যতা থাকে না। তিনি ৫ আগস্ট ভাষণে যে বক্তব্য দিয়েছেন, আর পরবর্তীতে সাংবাদিকের সঙ্গে যা বলেছেন, তা সম্পূর্ণ ভিন্ন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের উপদষ্টো অধ্যক্ষ নাজমুল হুদা, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, ডা. আবু নসর, সহসভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, জেলা সদস্য মাওলানা গোলাম আজম খান, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল করিম, সহসাংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, বাবলুজ্জামান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই-পীর সাহেব চরমোনাই

আপডেট টাইম : ১০:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪