ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ বাংলাদেশের মুয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১০৭ বার

তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ।গতকাল বুধবার স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের পর এই প্রথম তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম স্থান লাভ করল।

তবে এর আগে গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন। সেই পরিপ্রেক্ষিতে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হন।

তাছাড়া চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যেও বাংলাদেশ প্রথমস্থান অর্জন করে। সে সময়েও হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে হাফেজ মুয়াজ মাহমুদ ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধা তালিকা অর্জন করেছিলেন।

উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এই মাদ্রাসা থেকেই হাফেজ হয়েছেন। এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী যাত্রা শুরু করে। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ বাংলাদেশের মুয়াজ

আপডেট টাইম : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪