ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কমলাকে আগাম ভোট দিলেন জো বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১০৬ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। কিন্তু তার আগেই দেশটিতে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল বাইডেনকে ডেলাওয়ারে একটি ভোটকেন্দ্রে দেখা যায়। সেখানেই তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। গত জুলাইতে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন। তার পরিবর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়।

বাইডেন বলেছেন, কমলা ও আমি মিলে আমাদের আরও অনেক কাজ করার আছে। ভোট দেওয়ার পর বাইডেনকে জিজ্ঞেস করা হয় কমলা জিতবেন কিনা? এর জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি আমরা জিতব।

এদিকে মার্কিন নির্বাচন ৫ নভেম্বর হলেও ইতোমধ্যে দেশটির ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। এরইমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনেই এসব অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়তে গেছে।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে বা সশরীর গিয়ে আগাম ভোট, নির্বাচনের দিন ভোট বা এ তিনটি উপায়ে সমন্বিত ভোট সব ধরনের পদ্ধতিই রয়েছে অঙ্গরাজ্যগুলোয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কমলাকে আগাম ভোট দিলেন জো বাইডেন

আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪