ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গরুর মাংস থাকার অভিযোগে যুবককে পিটিয়ে খুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার

ভারতের হরিয়ানায় গরুর মাংস থাকার অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এরপর সেই মাংস ল্যাবে পরীক্ষার জন্য দিয়েছে পুলিশ। পরীক্ষার পর দেখা যায় তা গরুর মাংস নয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ২২ বছর বয়সী সাবির মালিককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল। তার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে তিনি গরুর মাংস খান। এই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাদের মধ্যে ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজেপি শাসিত হরিয়ানায় সাবিরা নামে ওই শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি তার ঝুপড়িতে গরুর মাংস রেখেছেন। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল। এরপর সেই মাংস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। শনিবার পুলিশ জানিয়েছে সেখানে যে মাংস পাওয়া গিয়েছিল তা  মাংস নয়।

সূত্রের খবর, সাবির একটি ঝুপড়িতে বাস করতেন। সেখানে তার স্ত্রী ও সন্তানও থাকত। তিনি কাগজ কুড়নোর কাজ করতেন।

হরিয়ানার ডিএসপি ভারত ভূষণ সাংবাদিকদের জানিয়েছেন, মাংসের নমুনা ওই ঝুপড়ি থেকে সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। ফরিদাবাদের একটি ল্যাবে সেটা পাঠানো হয়েছিল। আমরা তার রিপোর্ট পেয়েছি। সেখান থেকে বলা হয়েছে এটা গরুর মাংস নয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্লাস্টিকের বোতল দেওয়া হবে এই প্রলোভনে ওই যুবককে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর শুরু হয় মার। তাকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয়। একটা পর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার দেহ ওই ঝুপড়ির কাছ থেকে মিলেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গরুর মাংস থাকার অভিযোগে যুবককে পিটিয়ে খুন

আপডেট টাইম : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪