ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১০৯ বার

মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করা হয়েছে।

জানা যায়, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

এর আগে গত শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।

হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

আপডেট টাইম : ১১:০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪