ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

চাকরি থেকে এসপি বাবুল আকতারকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৪৪ বার

পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অব্যাহতি দেয়া হয়।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানকৃত মো. বাবুল আক্তার (বিপি-৭৫০৫১০৯০২৯), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি, চট্টগ্রাম (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং পুলিশ সদর দফতরে সংযুক্ত) কে তার আবেদনের প্রেক্ষিতে চাকরি (পুলিশ ক্যাডার) থেকে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্ত্রী

মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় গত ২৪ জুন পুলিশ সদর দফতরে বিশেষ পরিস্থিতিতে পদত্যাগপত্র জমা দেন বাবুল আক্তার।

বিষয়টি গণমাধ্যমে সেসময় আলোচিত হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। এরপর দীর্ঘ ছুটি শেষে বাবুল আক্তার পুলিশ সদর দফতরে এলেও চাকরিতে যোগ দিতে না পারায় বিষয়টি আলোচনায় আসে।

৪ আগস্ট পুলিশ সদর দফতরে কাজে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেন তিনি। সেখানে এসপি বাবুল আক্তার বলেন, Duties resume (দায়িত্বে পুনর্বহাল) করতে চাই।

পুলিশ সদর দফতর থেকে তখন বলা হয়, পদত্যাগপত্র জমা দেয়ায় তার চাকরিতে যোগদানের সুযোগ নেই। এরপরও চাকরি ফিরে পাওয়ার জন্য তিনি গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরও লিখিত আবেদন করেন।

এর আগে গত এপ্রিলের প্রথম সপ্তাহে পদোন্নতি পাওয়ার পর তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। তাকে কোথায় পদায়ন করা যায় এমন চিন্তাভাবনার মধ্যেই গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে তার স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। স্ত্রী খুন হন। সেদিন তিনি ঢাকাতেই ছিলেন।

এ ঘটনার পর গত ২৪ জুন রাতে বাবুল আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ১৬ ঘণ্টা পর তাকে ২৫ জুন সন্ধ্যায় বনশ্রীতে শ্বশুরের বাসায় পৌঁছে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

চাকরি থেকে এসপি বাবুল আকতারকে অব্যাহতি

আপডেট টাইম : ১১:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬