ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টানা ৪ দিন ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার

পূজায় টানা চার দিন ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার খুলেছে আজ সোমবার। এদিন থেকে যথাসময়ে শুরু হয়েছে সব ধরনের কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আর এর সঙ্গে যুক্ত হয় শুক্র ও শনিবার।

অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চার দিনের ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।

এ সময়ে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম বুথে টাকার যোগান বাড়ানো হয়। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করা গিয়েছে ফান্ড ট্রান্সফারও। জোরদার করা হয় ব্যাংকের নিরাপত্তা। তবে ব্যাংকে লেনদেন না থাকায় পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ ছিল। স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হলেও গ্রাহক উপস্থিতি তেমন ছিল না।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলার কথা আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ১৫ অক্টোবর এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি রয়েছে ১৬ অক্টোবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টানা ৪ দিন ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

আপডেট টাইম : ১১:১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪