ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লেবাননের যুদ্ধ-বিধ্বস্ত জনগণের জন্য ‘উন্মুক্ত করিডর’ করবে ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১১২ বার

আঞ্চলিক উত্তেজনা এবং বায়বীয় হুমকি সত্ত্বেও শনিবার লেবাননের রাজধানী বৈরুতে সফরে গেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সেখানে তিনি বলেছেন, ইসরাইলি আক্রমণে যুদ্ধ-বিধ্বস্ত- আহত লেবানিজ নাগরিকদের জন্য দ্রুত মানবিক করিডর স্থাপন করবে ইরান।

শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

বৈরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপে গালিবাফ বলেন, ‘রাজনৈতিক ইস্যুতে আমাদের বন্ধুদের বলা হয়েছে, লেবাননের জনগণ, লেবাননের সরকার এবং প্রতিরোধ যে সিদ্ধান্তই নেবে, ইসলামী প্রজাতন্ত্র ইরান তা সমর্থন করবে’।

তিনি আরো বলেন, ‘আমি এখানে ঘোষণা করতে চাই যে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই কঠিন পরিস্থিতিতে লেবাননের জনগণ ও সরকার এবং প্রতিরোধের পাশে দাঁড়াবে’।

‘১৪৯তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বৈরুত থেকে জেনেভা যাবেন ইরানের জাতীয় সংসদের স্পিকার গালিবাফ।  তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের স্পিকারদের সম্মেলনে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিন এবং লেবাননের জনগণের দুর্দশা তুলে ধরবেন তিনি।  ১৩-১৭ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

গালিবাফ বলেন, ‘এখান থেকে আমি জেনেভা যাচ্ছি অ্যাসেম্বলি অফ স্টেটসের (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ) স্পিকারদের বৈঠকে অংশ নিতে।  আমি পার্লামেন্টের সব স্পিকারের কাছে লেবানন ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের বার্তা পৌঁছে দেব।’

এছাড়া ইরানি দূত বলেন, লেবাননের প্রধানমন্ত্রী নাজিম মিকাতির সঙ্গে আলোচনায় যুদ্ধে আক্রান্ত মানুষদের সহায়তায় দ্রুত মানবিক করিডোর স্থাপনের ঘোষণা দেন।

‘মিকাতির সাথে বৈঠকে আমি ঘোষণা করেছি, ইরানের জাতি এবং সরকার যত তাড়াতাড়ি সম্ভব বিমান করিডোরের মাধ্যমে লোকজনকে স্থানান্তর করতে প্রস্তুত।  লেবাননের তত্ত্বাবধানে আহত, বাস্তুচ্যুত এবং যুদ্ধ-বিধ্বস্ত লোকদের সাহায্য করার জন্য আমরা দ্রুত এটি করবো’।

বিমান করিডোর হল, আকাশসীমার একটি মনোনীত পথ। যা একটি বিমানকে নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে তার কার্যক্রমের সুযোগ দেবে। এর মাধ্যমে জরুরি সেবা সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের স্থানান্তর করা যাবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লেবাননের যুদ্ধ-বিধ্বস্ত জনগণের জন্য ‘উন্মুক্ত করিডর’ করবে ইরান

আপডেট টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪