ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইলে এক ঘণ্টায় ১০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ, বহু হতাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১১৫ বার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ইসরাইলের সামরিক ঘাঁটি এবং দখলকৃত অঞ্চলের বসতিগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ইসরাইলি সেনাদের মধ্যে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে শুক্রবার এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ১০০টি রকেট ছোঁড়া হয়।

ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৮০টি রকেট ছোঁড়া হয়, যার মধ্যে কিছু রকেট ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিষ্ক্রিয় করা হয়।

ইসরাইলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, দ্বিতীয় দফায় আরও ২০টি রকেট নিক্ষেপ করা হয়। যার মধ্যে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত হয়। তবে বাকি রকেটগুলো প্রতিরক্ষা পেরিয়ে ইসরাইলের সামরিক ঘাঁটি এবং দখলকৃত অঞ্চলের বসতিগুলোতে আঘাত হানে।

জবাবে ইসরাইলি বিমানবাহিনীও হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষ চলাকালে তাদের আর্মড ব্রিগেডের স্টাফ সার্জেন্ট ইত্তাই ফোগেল নিহত হয়েছেন।

হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং সৈন্যদের সমাবেশ স্থলগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় যে, তাদের যোদ্ধারা ইসরাইলের কিরিয়াত শিমোনা, কফার ইউভাল এবং রাওয়া ব্যারাকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ বিষয়ে ইসরাইলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, হিজবুল্লাহর রকেট হামলার প্রেক্ষিতে ইসরাইলের মেতুলা, কফার গিলাদি এবং কফার ইউভালের মতো অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইলে এক ঘণ্টায় ১০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ, বহু হতাহত

আপডেট টাইম : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪