ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার

প্রায় ৯ বছর পর ২০২৪ সালের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। এই সফরে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর এ বিষয়ে কথা বলেন। খবর  আল জাজিরার।

তিনি বলেন, দুই দিনের সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করার বিষয়ে ‘গণমাধ্যমের আগ্রহ’ থাকবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না আমি।

এস জয়শঙ্কর বলেন, ‘আমি সেখানে এসসিও-এর একজন সদস্য হিসেবে যাচ্ছি, তবে যেহেতু আমি ভদ্র এবং সভ্য একজন মানুষ, আমি সেই অনুযায়ী আচরণ করব।’

এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই সম্মেলনে যোগ দেবেন জয়শঙ্কর। তবে তিনি সম্মেলনের সাইডলাইনে কোনো পাকিস্তানি নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, তা উল্লেখ করেনি মন্ত্রণালয়।

২০১৯ সালে ভারত-শাসিত কাশ্মীরে এক মারাত্মক সশস্ত্র হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক গভীর সংকটে রয়েছে।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত

আপডেট টাইম : ১০:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪