ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ১২২ বার

নির্বিচারে ইসরাইলি বিমান হামলার মধ্যে শুক্রবার বৈরুত সফরে গেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  বৈরুতে লেবানন সংসদের স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন এই কূটনীতিক।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ নেতার মৃত্যুতে সমবেদনা জানাতে মূলত বৈরুত গেছেন আরাগচি।  এছাড়া ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন।

লেবানন সংসদের স্পিকারনাবিহ ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।  বৈঠকে বেরি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পদক্ষেপের প্রশংসা করেন।  এছাড়া ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে লেবানিজ জাতির অক্লান্ত সংকল্পের ওপর জোর দেন তিনি।

বৈঠকে আরাগচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে লেবাননের পাশে থাকবে ইরান। এছাড়া ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে এবং গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতেও ইরানের পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

ইরানের শীর্ষ কূটনীতিক ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে ইসলামী দেশগুলোকে আরও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আরাগচি আরও বলেন, লেবানন ও অন্যান্য ইসলামিক দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করা থেকে বিরত রাখার জন্য সকল ইসলামিক ও আরব দেশের নৈতিক, ইসলামী ও আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের

আপডেট টাইম : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪