ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২০০ বার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তানে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

গত ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এস জয়শঙ্করের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এসসিও সামিটে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এস জয়শঙ্কর।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা এসসিও আসন্ন বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। আর সেখানে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসসিও সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আমন্ত্রণপত্র এসেছে।

জয়শঙ্করের পাকিস্তান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ, কেননা নয়াদিল্লির পক্ষ থেকে এ সফরকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এসসিও এর সম্মেলনে ভারতের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রীর যোগদান আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশের মধ্যে রয়েছে, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। রীতি অনুযায়ী এসসিও-র বৈঠকে কোনো দেশের রাষ্ট্রনেতার উপস্থিতি বাধ্যতামূলক নয়।

জানা যায়, নয় বছর আগে শেষ বারের জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদের মাটিতে পা রেখেছিলেন। এবার পা রাখতে চলেছেন এস জয়শঙ্কর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪