ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৪২ বার

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তদন্ত করা হচ্ছে। আইসিটি, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।

শারমীন এস মুরশিদ আরও বলেন, প্রশাসনে কারও দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না। পরীক্ষা-নিরীক্ষা করতে টেকনিক্যাল টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, নাজুক সময় যাচ্ছে। আমাদের সাম্প্রদায়িক বানানোর চেষ্টা চলছে। পুলিশসহ আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনী ও শিক্ষার্থীরা পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে। ডাটাবেজ তৈরি করা হবে। পূজার পুরাে বিষয় সার্ভে আকারে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সহায়তা করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পাহাড়ি এলাকা সংকটজনক হওয়ায় সেখানে বেশি সময় অবস্থান করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল দুদিন ধরে দু-একটা জায়গায় মন্দিরে ভাঙচুর হয়েছে। যারা জড়িত তাদের আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন

আপডেট টাইম : ০৬:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪