ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানের পরমাণু কর্মসূচিতে হামলায় ‘সমর্থন’ নেই বাইডেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার

পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এবার ইরানের পরমাণু কর্মসূচিতে কি হামলা চালাবে ইসরাইল? এমন জল্পনা বাড়ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলা চালানোর পক্ষে নয়।

বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় প্রায় এক বছর ধরে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি হত্যার পরও ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ ফুরাচ্ছে না। এরমধ্যে লেবাননেও সামরিক হামলা চালাচ্ছে তেলআবিব।

চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জেরে প্রতিশােধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরাইল। মার্কিন প্রশাসনও বলছে, ইরানকে চরম মূল্য দিতে হবে।

সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ‘কোণায় কোণায়’ পৌঁছানোর সামর্থ্য রয়েছে তার দেশের।  এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালোন্ট এবং সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারিও ইরানকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

বুধবার সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরাইলের সম্ভাব্য হামলা সমর্থন করেন কিনা। বাইডেন ‘না’ সূচক উত্তর দেন।

বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসরাইলের সঙ্গে আলোচনা করব যে তারা কী করতে যাচ্ছে। তবে সাতটি দেশ (জি-৭) সবাই সম্মত হয়েছে, তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত।

এছাড়া বাইডেন সাংবাদিকদের বলেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এ বিষয়ে তিনি শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানের পরমাণু কর্মসূচিতে হামলায় ‘সমর্থন’ নেই বাইডেনের

আপডেট টাইম : ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪