ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বৃষ্টিতে সচিবালয়ে পানি থই থই করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১২১ বার

সন্ধ্যার পরে তুমুল বৃষ্টিতে সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও এক হাঁটুর চেয়েও বেশি পানি জমেছে। পুরো সচিবালয় পানিতে থই থই করছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত সন্ধ্যা ৭টার পর শুরু হয় বৃষ্টি। টানা সে বৃষ্টি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রাত সাড়ে ৮টার দিকে ঘুরে দেখা গেছে, পুরো সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে।

৪ নম্বর ভবনের লিফটের মধ্যে পানি ঢুকে যেতে দেখা গেছে। সচিবালয় চত্বরে পানির জমায় এখানে থাকা কুকুরগুলো বিপাকে পড়েছে। ক্লিনিক ভবনসহ বিভিন্ন ভবনের নিচতলায় কুকুরগুলোকে আশ্রয় নিতে দেখা গেছে।

সচিবালয়ে দেরিতে কাজ শেষ করা অনেকে বিপাকে পড়ে যান। কাউকে কাউকে বাধ্য হয়ে হাঁটুসমান পানি পেরিয়ে সচিবালয় ত্যাগ করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বৃষ্টিতে সচিবালয়ে পানি থই থই করছে

আপডেট টাইম : ১২:৪৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪