ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

না ফেরার দেশে কিশোরগঞ্জের সন্তান এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১৫৮ বার

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কৃতি সন্তান খ্যাতিমান সাংবাদিক তাজুল ইসলাম সীমান্ত খোকন আজ না ফেরার দেশে। জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের আবদুল করিম ভূইয়ার দ্বিতীয় পুত্র সীমান্ত খোকন ১লা অক্টোবর খ্রি. দুপুরে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি স্যাটেলাইট চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বিগত দিনে দৈনিক মানবজমিন, আরটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সুনামের সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন। তিনি নিজ উপজেলায় “ প্রিয়ভূমি তাড়াইল” নামে একটি সেচ্ছাসেবী সংস্থার প্রধান সমন্বয়ক ছিলেন। উক্ত সংস্থার মানবতার ফেরিওয়ালা হয়ে হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন। সাংবাদিকতার জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। এনটিভির জনপ্রিয় জনপ্রিয় টকশো “এই সময়” এর সঞ্চালকের ভূমিকায় খ্যাতি অর্জন করেন। জাতীয় প্রেস ক্লাবে কার্যকরী সদস্য নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। মরহুমের মৃত্যুতে মিডিয়া পাড়া, কিশোরগঞ্জ ও তাড়াইল উপজেলার সুশীল সমাজসহ সাধারণ মানুষ শোকাহত।
মৃত্যুকালে স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেগে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

না ফেরার দেশে কিশোরগঞ্জের সন্তান এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন

আপডেট টাইম : ১২:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪