ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

আসছে কম খরচে হজ পালনের নতুন প্যাকেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১২০ বার

বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ হজ পালনে সৌদি আরব গমন করেন। এতে বড় অংকের অর্থ ব্যয় হয়। এতে সবার পক্ষে হজ পালন করা সম্ভব হয় না। এজন্য আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে হজ পালনের দুটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সৌদি আরবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা-মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি, সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি আরও বলেন, ‘হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব। এজন্য আমরা কাজ করছি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধিরা আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমরা সবাই বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করবো।’

জনসংখ্যা অনুপাতে সৌদি সরকারের ঘোষিত কোটা অনুযায়ী এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

আসছে কম খরচে হজ পালনের নতুন প্যাকেজ

আপডেট টাইম : ১২:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪