ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রদূত সাইদা মুনাকে ফেরত আনা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ২০১ বার

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফেরত আনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই রাষ্ট্রদূতকে এক আদেশে ঢাকায় সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনীমকে লন্ডনের দায়িত্বভার ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

বিসিএস ১১ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুনা তাসনীম ২০১৮ সালের নভেম্বর থেকে লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডনে তিনিই প্রথম নারী রাষ্ট্রদূত। এর আগে তিনি থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

এ বছরের ডিসেম্বরে তার অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। ডিসেম্বর মাসে আরও পাঁচজন রাষ্ট্রদূতের অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। তবে তাদের এখনো ফেরত আসতে বলা হয়নি।

এদিকে যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কিছু দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রদূত সাইদা মুনাকে ফেরত আনা হচ্ছে

আপডেট টাইম : ০৬:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪