ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৯ বার

এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সামাজিকমাধ্যম এক্সে তারা জানায়, নিহত ওই কমান্ডারের নাম নাবিল কাউক। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। খবর বার্তা সংস্থা এপি, ভয়েস অব আমেরিকার।

ইসরায়েলের দাবি অনুসারে, রোববার (২৯ সেপ্টেম্বর) বৈরুতে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় মৃত্যু হয় নাবিল কাউকের। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। নাসরাল্লাহর মৃত্যুর পর নাবিল কাউককেই তার উত্তরসূরী মনে করা হচ্ছিল।

আইডিএফ জানায়, নাবিল কাউক হিজবুল্লাহর প্রতিরক্ষা নিরাপত্তা ইউনিটের কমান্ডার ছিলেন। পাশাপাশি হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের উর্ধ্বতন সদস্য ছিলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের বৈরুতের দাহিয়েতে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় আইডিএফ। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহও। ঘটনার একদিন পরই ফের তেল আবিবের বিমান হামলায় প্রাণ হারালেন হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট টাইম : ১০:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪