ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫২ বার

নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং ভারতে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নেত্রকোনা মদন উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

রোববার (২৯ সেপ্টেম্বর) যোহর নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় শাহী মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহী মসজিদ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী মিছিলে ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’, ‘বিজেপি নেতার দুই গালে, জুতা মারো তালে তালে’ এ জাতীয় বিভিন্ন স্লোগান দেন।

পরে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মদন উপজেলার হেফাজত ইসলামের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, ইয়ূথ সার্কেল ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ, সদস্য শেখ সৌরভ হোসাইন, জুনায়েদ হোসেন, মাসুদ রানা, হাফেজ ইমাম হাসান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে রাসূলের (সা.) কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই।

এ সময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়া ওই কট্টর হিন্দুত্ববাদী নেতার মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মদনে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪