ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৬ বার

লেবাননের নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা। আশঙ্কা করা হচ্ছিল, নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন।

তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর ঘনিষ্ঠজনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থাটি।

এদিকে হিজবুল্লাহর আরেকটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, নাসরুল্লাহ ভালো আছেন।

হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

হ্যাগারি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।

বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন।

ওই সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের এক ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী।

হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান

আপডেট টাইম : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪