ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ: জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৪ বার

রাশিয়ার সঙ্গে যুদ্ধ ধারণার চেয়েও তাড়াতাড়ি শেষ হতে পারে। আমি মনে করি, আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাবি, আছি আসলে তার চেয়েও বেশি। আমাদের শুধু খুব শক্তিশালী, খুব শক্তিশালী হতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন।

জেলেনস্কি জানান, এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি যে বিজয় পরিকল্পনাটি উপস্থাপন করবেন, তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তার মতে, কিয়েভ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে ইউক্রেন।

বিজয় পরিকল্পনাটি রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার বিষয়ে নয়, বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতু হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে আসছেন। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভেতরে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে পৌঁছে আবারও ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ: জেলেনস্কি

আপডেট টাইম : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪