ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১০০ বার

নিউ ইয়র্কে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসখানেকের মধ্যে এটা ছিল দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৩ অগাস্ট মোদী ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের পরিস্থিতি এবং কীভাবে শান্তির পথে এগোনো যাবে, তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ”ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায়, সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসের মধ্যে মৌদী ও জেলেনস্কি তিনবার বৈঠক করলেন। দুজনেই জানিয়েছেন, তারা যোগাযোগ রেখে চলবেন।

এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ”ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চায়। গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছিল।” ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে, ”পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের যোগ দেয়াটা জরুরি।”

বিবৃতিতে বলা হয়েছে, ”প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তিপ্রয়াস চান। দ্রুত শান্তি ফেরানো দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

আপডেট টাইম : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪