ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শান্তি ও উন্নয়নের স্বার্থে সংস্কার জরুরি: মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৫ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানবতার সাফল্য নির্ভর করে সকলের সম্মিলিত শক্তির ওপর, সংঘাতের ওপর নয়। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচারে বক্তব্য প্রদানে তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে তার সংস্কার প্রয়োজন যার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন আসবে। মানব-কেন্দ্রিক পদ্ধতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘকালীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন মোদি।

নরেন্দ্র মোদি বলেন, ‘আজ আমি এখানে মানবতার ছয় ভাগের এক ভাগের মানুষের কণ্ঠস্বর নিয়ে এসেছি। আমরা ভারতে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি এবং আমরা দেখিয়েছি যে, নিরন্তর উন্নয়ন সফল হতে পারে। আমরা সাফল্যের এই অভিজ্ঞতা গ্লোবাল সাউথের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তির মধ্যে রয়েছে, যুদ্ধের ময়দানে নয়। বিশ্ব শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। সংস্কারই প্রাসঙ্গিকতার চাবিকাঠি। সন্ত্রাসবাদ বিশ্বের শান্তির ক্ষেত্রে একটা বড় হুমকি, সেই সঙ্গেই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, মহাকাশে নতুন করে একটা সংঘাত দেখা যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের জন্য ভারসাম্য নিয়ন্ত্রণ প্রয়োজন। আমরা এমন বিশ্বব্যপী ডিজিটাল শাসন চাই যেখানে সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) একটি সেতু হওয়া উচিত, বাধা নয়। বিশ্বের মঙ্গলের জন্য, ভারত তার ডিপিআই ভাগ করে নিতে প্রস্তুত। ভারতের জন্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ একটি অঙ্গীকার।

এর আগে গত রবিবার নরেন্দ্র মোদি নিউইয়র্কের নাসাউ কলিজিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন। প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে সেসময় মোদি বলেন, ‘আমি সর্বদাই প্রবাসী ভারতীয়দের সামর্থ্যের কথা বুঝি। আমি যখন কোনো সরকারি পদে ছিলাম না তখনো আমি এটি বুঝতে পেরেছিলাম। আমার কাছে আপনারা সকলেই ভারতের শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এজন্য আমি আপনাকে ‘রাষ্ট্রদূত’বলে ডাকি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শান্তি ও উন্নয়নের স্বার্থে সংস্কার জরুরি: মোদি

আপডেট টাইম : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪