ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল হক চৌধুরী

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫২ বার

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকে বসবেন। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন তারা।

জানা যায়, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ের আলোচনার পাশাপাশি সম্পর্ক নিয়ে পর্যালোচনা করতে পারে ঢাকা ও দিল্লি।

শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপড়েন চলছে। এটা কিন্তু স্বীকার করতে হবে। সমস্যা সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয়।

‘এটা হতে হবে অবশ্যই সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি, এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করব,’ বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে নানা তর্ক-বিতর্ক চলছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জন কিংবা রঙ লাগানো সংবাদও ঢাকা-দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

আপডেট টাইম : ১১:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪