ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান, আসতে পারে নতুন নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৫ বার

যোদ্ধাদের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরাইলের বিরুদ্ধে নতুন নির্দেশনা আসতে পারে।

মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরাইল। এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আজ ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান। খবর টাইমস অব ইসরাইলের।

তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরাইল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে, তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে।

তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে। এটি হবে রক্তক্ষয়ী শাস্তি। বুধবার হিজবুল্লাহর নেতা কথা বলবেন এবং তিনিই সব খোলাসা করবেন। আমরা ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব।

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই। আমরা ভাঙব না। আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা তার দ্বারা প্রভাবিতও হব না।

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ কী নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরাইলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি। তবে মঙ্গলবার ও বুধবার ইসরাইল যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কি না তা নিশ্চিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান, আসতে পারে নতুন নির্দেশনা

আপডেট টাইম : ১০:২০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪