ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রাষ্ট্রপতি দেশে ফিরলেই রায় কার্যকর: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
  • ৩৬৭ বার

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাজা বহাল রাখার প্রেক্ষিতে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই রায় গণমানুষকে সন্তুষ্ট

করেছে। দেশের মানুষ এমন রায়ের জন্যই অপেক্ষা করছিল। টাকার জোরে আইনকে প্রভাবিত করা যায় না, তা আবারও প্রমাণ হলো। অপরাধী মীর কাসেম আলীকে রক্ষা করতে দেশ-বিদেশের অনেকেই ষড়যন্ত্র করে আসছিল। কোনো ষড়যন্ত্রই ধোপে টেকেনি।

আনিসুল হক বলেন, আমরা ৪৫ বছর ধরে জাতিকে কলঙ্কমুক্ত করার অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসেছেন বলেই, এই অপেক্ষার অবসান ঘটছে। যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে।

রায় কার্যকরের ব্যাপারে তিনি বলেন, রাষ্ট্রপতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রয়েছেন। তিনি দেশে ফিরলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যদি আসামির পক্ষে প্রাণ ভিক্ষা চাওয়া হয়, তাহলে রাষ্ট্রপতির বিবেচনা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যদি প্রাণ ভিক্ষা না চাওয়া হয়, তা হলে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই ফাঁসি কার্যকর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রাষ্ট্রপতি দেশে ফিরলেই রায় কার্যকর: আইনমন্ত্রী

আপডেট টাইম : ১১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬