ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৮ বার
নাইজেরিয়ার উত্তর–পশ্চিমের জামফারা প্রদেশের নদীতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

কাঠের তৈরি নৌকাটিতে ৭০ জন কৃষক ছিলেন। শনিবার সকালে তারা নৌকায় নদী পার হয়ে স্থানীয় গুম্মি শহরের কৃষি জমিতে কাজ করতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নেমে পড়েন। তিন ঘণ্টা পর ছয়জনকে উদ্ধার করা হয়। বাকিদের হদিস মিলেনি। ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালি বলেন, এর আগেও একবার এখানে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, প্রতিদিন ৯০০ জনের বেশি কৃষক তাদের কৃষি জমিতে পৌঁছানোর জন্য নদী পার হতে হয়। আর এর জন্য রয়েছে মাত্র দুটি নৌকা।

প্রায় সময় এ নৌকা দুটি অতিরিক্ত যাত্রী নিয়ে পার হতো।সপ্তাহ দুয়েক আগে এ এলাকা থেকে বন্যার কারণে ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট টাইম : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪