ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক ট্রাম্পের ৪শ’ মিলিয়ন ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণে আদালতের স্থগিতাদেশ ৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত

ইলিশ রপ্তানির অনুরোধ করে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮০ বার

আসন্ন দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতের মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ গত ৯ সেপ্টেম্বর এ চিঠি দেন।

সৈয়দ আনোয়ার মাকসুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। আশা করি বাংলাদেশ নিরাশ করবে না।’

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু দুর্গাপূজাকে সামনে রেখে গত পাঁচ বছর ধরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সীমিত আকারে ইলিশ রপ্তানি হয়।

পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা এ চিঠিতে এ বছরও ইলিশ রপ্তানির অনুমোদন দিতে অনুরোধ জানানো হয়েছে।

গত বছর বাংলাদেশ ভারতের বিভিন্ন রাজ্যে ১৩০০ টন ইলিশ রপ্তানি করে।

গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন যে, দেশবাসীর চাহিদা মিটিয়ে সরকার ইলিশ রপ্তানির অনুমতি দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

ইলিশ রপ্তানির অনুরোধ করে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি

আপডেট টাইম : ১০:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪