ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাতিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬০ বার

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ওয়ার্ড যুবদল সভাপতি মো. বেলাল উদ্দিনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাদেরিয়া মৎস্য ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল উদ্দিন (৪৫) জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ববিরবিরি গ্রামের আবদুল মালেকের ছেলে।

নিহতের চাচা আফছার উদ্দিন জানান, মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একই সঙ্গে অন্য মোটরসাইকেলে এসে পিছন থেকে বেলালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।  এসময় বেলাল মাটিতে লুটিয়ে পড়ে।

আফছার বলেন, পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আরও বলেন, সোহেল ও জুয়েল একই এলাকার আওয়ামী লীগের কর্মী বলে এলাকায় পরিচিত। তারা জেলা পরিষদের সাবেক মেম্বার বাসার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের সন্ত্রসী বাহিনীর সদস্য।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, নিহত বেলাল উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাতিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪