ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তহবিল সংগ্রহের রেকর্ড কমলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ১৮৪ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার এক মাসে ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর প্রচারশিবির জানিয়েছে, গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ তহবিল জমা হয়।

কমলার প্রচারাভিযানের ব্যবস্থাপক জেন ও’ম্যালি ডিলন প্রকাশিত একটি মেমোতে বলা হয়েছে, ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে আট কোটি ২০ লাখ ডলার এসেছে গত সপ্তাহের সম্মেলনের সময়।

ডিলন বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ভাইস প্রেসিডেন্ট কমলার আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের ঠিক আগমুহূর্তে আমাদের সংগৃহীত তহবিলের পরিমাণ ৫০ কোটি ডলার অতিক্রম করে।

তাঁর ভাষণের পরের মুহূর্তে আমরা সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করি। এটি ছিল ওই সময়ের মধ্যে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারাভিযানের সংগৃহীত সবচেয়ে বেশি তহবিল।’ডিলন আরো বলেন, সম্মেলনের সপ্তাহে সংগৃহীত তহবিলের এক-তৃতীয়াংশই এসেছে প্রথম দফার দাতাদের কাছ থেকে। আর এই প্রথম দফার দাতাদের মধ্যে এক-পঞ্চমাংশই তরুণ এবং দুই-তৃতীয়াংশ নারী।

কমলার প্রচারশিবির বলেছে, ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি স্বেচ্ছাসেবীদের সমর্থনও বেড়েছে। সম্মেলন চলাকালে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নির্বাচনী প্রচারণায় সহায়তার জন্য আনুষ্ঠানিক সম্মতি দেন।ডেমোক্র্যাট সহকর্মীদের চাপের মুখে গত ২১ জুলাই নির্বাচনী লড়াই থেকে সরে যান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি ও দলের অন্য নেতারা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন কমলা। তিনি নির্বাচনী লড়াইয়ে আসার পর হিসাব-নিকাশ পাল্টে যায়। এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে কমলার এগিয়ে থাকা এমন ইঙ্গিতই দিচ্ছে।সূত্র : আলজাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তহবিল সংগ্রহের রেকর্ড কমলার

আপডেট টাইম : ১০:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪