ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নারীর বিরুদ্ধে অপরাধীদের রেহাই নেই: মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ১৫৩ বার

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডে উত্তাল হয়ে আছে পুরো দেশ। এই হত্যার বিচার ও নারীর নিরাপত্তা নিয়ে রাজপথে নেমে এসেছে লাখো মানুষ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার মহারাষ্ট্রের লাখপতি দিদি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, নারী নিপীড়নে জড়িতরা রেহাই পাবে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখছে ভারত। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দিল্লিসহ অন্যান্য রাজ্যেও পালিত হয় ‘মেয়েরা রাত দখল করো’কর্মসূচি।

নরেন্দ্র মোদি বলেন, এমন ঘৃণ্য সহিংসতা ক্ষমার অযোগ্য। সমাজ ও সরকারের দায়িত্ব হচ্ছে নারীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা। আমরা এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন করতে যাচ্ছি।‘

মোদি বলেন, এর আগে অভিযোগ ছিল যে এফআইআর নেওয়া হয় না। আমরা সেখানে সংশোধন এনেছি। যদি কোনো নারী থানায় যেতে না চায় তবে তিনি অনলাইনে এফআইআর করতে পারবেন। এই এফআইআর কেউ পরিবর্তন করতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নারীর বিরুদ্ধে অপরাধীদের রেহাই নেই: মোদি

আপডেট টাইম : ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪