ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জার্মানিতে উৎসবে ছুরিকাঘাত, নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ১৫৮ বার

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। আজ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।

পুলিশ বলছে, রাত ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। তাকে ধরা সম্ভব হয়নি। শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা।

সোলিংগেনের মেয়র টিম-অলিভার কুর্জবাচ এক বিবৃতিতে বলেছেন, ‘শহরে হামলার ঘটনাটি আমার হৃদয়কে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা যাদের হারিয়েছি তাদের কথা ভাবলে আমার চোখে জল আসে। আমি তাদের জন্য প্রার্থনা করি যারা এখনো তাদের জীবনের জন্য লড়াই করছে।’

 রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মানুষকে লক্ষ্য করে এই হামলা হয়েছে। তবে এর উদ্দেশ্য কী তা নিশ্চিত হওয়া যায়নি।

ছুরিকাঘাত বা গুলির ঘটনা জার্মানিতে খুব কমই ঘটে থাকে। জার্মান সরকার প্রকাশ্যে কী ধরনের ছুরি বহন করা যাবে তা নিয়ে নিয়ম কঠোর করার কথা ভাবছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জার্মানিতে উৎসবে ছুরিকাঘাত, নিহত ৩

আপডেট টাইম : ১১:১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪