ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১২৮ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের তদন্ত দল শীঘ্রই দেশে আসবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপে এ কথা বলেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভলকার তুর্ককে বলেন, মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে থাকবে। এ সময় ড. ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চান। এছাড়া, ভলকার তুর্ক ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান তিনি।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে ছাত্র বিপ্লবের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্ত করতে শিগগিরই বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল

আপডেট টাইম : ১১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪