ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১৩৪ বার

উরোপীয় ইউনিয়ন (ইইউ) সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। সঙ্কটকালে আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা আজ জানতে এসেছি, কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা অনেক দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি।

তিনি বলেন, বাংলাদেশকে দীর্ঘ, মধ্য ও স্বল্প মেয়াদি সহযোগিতার সুযোগ রয়েছে।

অনেক রাজনৈতিক নেতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, সে বিষয়ে ইইউ’র অবস্থান জানতে চাইলে বার্নড স্পানিয়ের বলেন, ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার সেবার সুযোগ নেই। তাই, এটি সদস্য দেশের ওপর নির্ভর করবে।

বৈঠকে জিএসপি প্লাস সুবিধা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জানান বার্নড। তিনি বলেন, শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নজর দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সঙ্কটকালে বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪