ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশিয়ার ২৮টি গ্রাম দখল করল ইউক্রেন, যে হুঁশিয়ারি জেলেনস্কির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১৬৪ বার

রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। সোমবার দেশটির শীর্ষ কমান্ডার এমন দাবি করেছেন।

কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি জানান, তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযানের অব্যাহত রয়েছে। খবর বিবিসির।

রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এতদিন অন্যদের ওপর যুদ্ধ চাপিয়ে দিত রাশিয়া। এবার যুদ্ধ তাদের ওপর চেপে বসেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এ অভিযানকে বড় ধরনের উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন। সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক ডাকেন তিনি। ইউক্রেনীয় সেনাদের রাশিয়া থেকে বিতাড়িত করতে রুশ বাহিনীকে নির্দেশ দেন পুতিন।

এরইমধ্যে নিরাপত্তা বিবেচনায় রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে বড় সংখ্যক বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত এক লাখের বেশি রুশ নাগরিককে অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গভর্নর বলেছেন, কুরস্কের প্রায় ২৮টি গ্রাম ইউক্রেনের সেনাদের দখলে। ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো ২ হাজার রুশ নাগরিক রয়ে গেছে। তাদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন গভর্নর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশিয়ার ২৮টি গ্রাম দখল করল ইউক্রেন, যে হুঁশিয়ারি জেলেনস্কির

আপডেট টাইম : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪