ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ১৬৯ বার

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১:৫০ মিনিটে ডাবলট্রি বাই হিল্টন হোটেলের উপর একটি হেলিকপ্টার আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। এরপর হোটেলের শতাধিক অতিথিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর হেলিকপ্টারটির একমাত্র আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং হোটেলের দুই অতিথি আহত হন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কুইন্সল্যান্ড পুলিশ এবং এভিয়েশন সেফটি ওয়াচডগ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। হেলিকপ্টারটি যে কোম্পানির ছিল, তারা জানিয়েছে যে এটি ‘অননুমোদিত’ ফ্লাইটে ছিল।

ঘটনার সময় ওই হোটেলে অবস্থানকারী কেয়ার্নসের প্রধান আমান্ডা কে বলেন, ‘তখন বৃষ্টি হচ্ছিল। আলো না জ্বালিয়ে একটি হেলিকপ্টার অনেক নিচু দিয়ে চলছিল। এক পর্যায়ে এটি গোল হয়ে হোটেলের সঙ্গে ধাক্কা খায় এবং বিস্ফোরিত হয়।’

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ঘটনাস্থলে তদন্তকারীদের পাঠিয়েছে। নটিলাস এভিয়েশন একটি বিবৃতিতে বলেছে, তারা কুইন্সল্যান্ডের সব কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এই ‘অননুমোদিত ব্যবহারের’ কারণ অনুসন্ধানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আপডেট টাইম : ১১:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪