ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৩৯৬ বার

সারাদেশে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। তবে এদিন চলবে পণ্যবাহী ট্রেন। মঙ্গলবার চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তনগর ট্রেন।

রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল ৯টা নাগাদ ছাড়ার কথা রয়েছে আরও একটির।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রী ও কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। গত ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথমদিন আবারও বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলে আন্দোলনের মুখে ৩ আগস্টের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম : ১১:১৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪