ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সমন্বয়কদের সঙ্গে বৈঠকে যা বললেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ২৭১ বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক ও একে আজাদের নেতৃত্বে তিন ব্যবসায়ী প্রতিনিধি।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বঙ্গভবনে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।’

বৈঠকে উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন বীর মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।

সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন, সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। রাষ্ট্রপতি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সেটি ঠিক করবেন। বৈঠকে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের পক্ষ থেকে নানান প্রস্তাবনা দিয়ে এসেছেন।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সমন্বয়কদের সঙ্গে বৈঠকে যা বললেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪