ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পাখি শিকারের মাধ্যমে বন্দুক চালনার প্রশিক্ষণ নিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬
  • ৪৪০ বার

রাজধানী থেকে গ্রেফতার হওয়া চার নারী জেএমবি সদস্যকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গোয়েন্দারা প্রথম দফার রিমান্ড শেষে জানায়, ইন্টার্ন ডাক্তার ঐশির ল্যাপটপের অধিকতর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেসব তথ্য উদ্ধার করতে সক্ষম হন। সেখানে কথিত জিহাদের জন্য নিজেকে গড়ে তোলার প্রয়োজনীয় নির্দেশনাগুলো পাওয়া যায়। যদিও ঐশি নিজের ল্যাপটপ থেকে প্রথম দফাতেই সব নির্দেশনা মুছে দিয়েছিল।

আরও জানা গেছে, জেএমবির চার নারী সদস্য গাজীপুরের সাইনবোর্ড হাজীরপুকুর এলাকায় পাখি শিকারের মাধ্যমে বন্দুক চালনা ও টার্গেট শুটিংয়ের প্রশিক্ষণ নিয়েছে। জিহাদের প্রস্তুতি পর্বের আওতায় তাদের এ প্রশিক্ষণ দেয়া হয় বলে জানা গেছে।

গত ১৬ আগস্ট রাজধানীর মগবাজার এলাকা থেকে ঐশি, আকলিমা, মেঘনা ও মৌ নামের ওই ৪ নারী জেএমবির সদস্যকে আটক করে র‌্যাব। এদের মধ্যে ঐশি ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। বাকি তিনজন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী।

রাজধানীতে আত্মঘাতি জঙ্গি বানাতে উদ্বুদ্ধ করা হচ্ছে এমন কলেজ বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজন দুয়েক ছাত্রীর নাম পরিচয় গোয়েন্দাদের কাছে ফাঁস করেছে জঙ্গি নেত্রী আকলিমা।

গুলশানের হলি আর্টিজনে জঙ্গি হামলা ও বিদেশীদের হত্যাকাণ্ডের পর গোয়েন্দাদের কাছে তথ্য আসে রাজধানীর বিভিন্ন আত্মঘাতী সংগঠনের কথা। এরই পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় ৪ নারী জঙ্গিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পাখি শিকারের মাধ্যমে বন্দুক চালনার প্রশিক্ষণ নিয়েছে

আপডেট টাইম : ১১:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬